822 - عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم في شَوَّالٍ وَبَنَى بِي في شَوَّالٍ فَأَيُّ نِسَاءِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي قَالَ وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا في شَوَّالٍ. (م 4/ 142)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছিলেন এবং শাওয়াল মাসেই আমার সাথে বাসর করেছিলেন। সুতরাং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রীদের মধ্যে কে আমার চেয়ে তাঁর কাছে বেশি ভাগ্যবতী ছিল? বর্ণনাকারী বলেন, আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) পছন্দ করতেন যে তাঁর পরিবারস্থ নারীদের (বিবাহ) শাওয়াল মাসে সম্পন্ন হোক।
মুখতাসার সহীহ মুসলিম (822)