79 - عن عَبْد اللهِ بْن عُمَرَ رضي الله عنهما قال: ذَكَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَوْمًا بَيْنَ ظَهْرَانَيْ النَّاسِ

الْمَسِيحَ الدَّجَّالَ فَقَالَ إِنَّ اللهَ تبارك وتعالى لَيْسَ بِأَعْوَرَ أَلَا إِنَّ الْمَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ(1) قَالَ وَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَرَانِي اللَّيْلَةَ في الْمَنَامِ عِنْدَ الْكَعْبَةِ فَإِذَا رَجُلٌ آدَمُ(2) كَأَحْسَنِ مَا تَرَى مِنْ أُدْمِ الرِّجَالِ تَضْرِبُ لِمَّتُهُ(3) بَيْنَ مَنْكِبَيْهِ رَجِلُ الشَّعْرِ يَقْطُرُ رَأْسُهُ مَاءً وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ وَهُوَ بَيْنَهُمَا يَطُوفُ بِالْبَيْتِ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَرَأَيْتُ وَرَاءَهُ رَجُلًا جَعْدًا قَطَطًا(4) أَعْوَرَ عَيْنِ الْيُمْنَى كَأَشْبَهِ مَنْ رَأَيْتُ مِنْ النَّاسِ بِابْنِ قَطَنٍ وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ يَطُوفُ بِالْبَيْتِ فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا الْمَسِيحُ الدَّجَّالُ. (م 1/ 107)
আবদুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) লোকজনের সামনে মাসীহ দাজ্জালের আলোচনা করলেন। অতঃপর তিনি বললেন, নিশ্চয় আল্লাহ্ তাবারাকা ওয়া তা‘আলা কানা নন। শুনে রাখো! মাসীহ দাজ্জাল ডান চোখের কানা হবে। তার চোখটি যেন ভেসে থাকা আঙ্গুরের মতো। তিনি (আবদুল্লাহ ইবনে উমর) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরও বললেন, আমাকে গতরাতে ঘুমের মধ্যে কা‘বার নিকট দেখানো হলো। দেখলাম, এক ব্যক্তি শ্যামলা বর্ণের (আদম), যা তুমি শ্যামলা বর্ণের পুরুষদের মধ্যে দেখতে পাও, তাদের মধ্যে সে সর্বাপেক্ষা সুন্দর। তার কেশদাম কাঁধের মধ্যস্থলে পৌঁছেছে। চুলগুলো স্বাভাবিক। তার মাথা থেকে পানি ঝরছে। দু’জন লোকের কাঁধে হাত রেখে তাদের মাঝখানে সে কা‘বা তাওয়াফ করছে। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? তারা বললো, ইনি হলেন মাসীহ ইবনে মারইয়াম। তার পিছনে আমি আরও একজন পুরুষকে দেখলাম, যার চুল খুবই ঘন ও কোঁকড়ানো, ডান চোখ কানা। মানুষের মধ্যে সে ইবনে ক্বাতান-এর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ, যাদেরকে আমি দেখেছি। দু’জন লোকের কাঁধে হাত রেখে তাদের মাঝখানে সে কা‘বা তাওয়াফ করছে। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? তারা বললো, ইনি হলেন মাসীহ দাজ্জাল।

মুখতাসার সহীহ মুসলিম (79)