786 - عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ يَتْرُكُونَ الْمَدِينَةَ عَلَى خَيْرِ مَا كَانَتْ لَا يَغْشَاهَا إِلَّا الْعَوَافِي يُرِيدُ عَوَافِيَ السِّبَاعِ وَالطَّيْرِ ثُمَّ يَخْرُجُ رَاعِيَانِ مِنْ مُزَيْنَةَ يُرِيدَانِ الْمَدِينَةَ يَنْعِقَانِ(2) بِغَنَمِهِمَا فَيَجِدَانِهَا وَحْشًا(3) حَتَّى إِذَا بَلَغَا ثَنِيَّةَ الْوَدَاعِ خَرَّا عَلَى وُجُوهِهِمَا. (م 4/ 123)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, "তারা মদীনাকে এমন উত্তম অবস্থায় ছেড়ে যাবে যেমনটি সে ছিল। হিংস্র পশু-পাখি ছাড়া কেউ তাতে আগমন করবে না। (রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বুঝাতে চেয়েছেন) অর্থাৎ হিংস্র পশু ও পাখিকুল (খাদ্যের সন্ধানে সেখানে বিচরণ করবে)। এরপর মুযায়না গোত্রের দুজন রাখাল তাদের ছাগলকে হাঁকাতে হাঁকাতে মদীনার দিকে আসতে থাকবে। কিন্তু তারা মদীনাকে জনমানবহীন (পরিত্যক্ত) অবস্থায় পাবে। অবশেষে যখন তারা সানিয়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছবে, তখন তারা উভয়েই মুখ থুবড়ে পড়ে যাবে।"
মুখতাসার সহীহ মুসলিম (786)