785 - عَنْ سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ رضي الله عنه قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ يُفْتَحُ الْيَمَنُ فَيَأْتِي قَوْمٌ يَبُسُّونَ(1) فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ يُفْتَحُ الشَّامُ فَيَأْتِي قَوْمٌ يَبُسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ ثُمَّ يُفْتَحُ الْعِرَاقُ فَيَأْتِي قَوْمٌ يَبُسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ. (م 4/ 122)
সুফিয়ান ইবনু আবী যুহায়র (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: ইয়ামান বিজিত হবে। তখন একদল লোক (সেখানে যাওয়ার জন্য) তাড়া হুড়ো করে প্রস্থান করবে, অতঃপর তারা তাদের পরিবার-পরিজন এবং যারা তাদের অনুসরণ করে, তাদের সাথে নিয়ে যাবে। অথচ মদীনা তাদের জন্য উত্তম ছিল, যদি তারা জানত। অতঃপর শাম (বৃহত্তর সিরিয়া) বিজিত হবে। তখন একদল লোক তাড়া হুড়ো করে প্রস্থান করবে, অতঃপর তারা তাদের পরিবার-পরিজন এবং যারা তাদের অনুসরণ করে, তাদের সাথে নিয়ে যাবে। অথচ মদীনা তাদের জন্য উত্তম ছিল, যদি তারা জানত। অতঃপর ইরাক বিজিত হবে। তখন একদল লোক তাড়া হুড়ো করে প্রস্থান করবে, অতঃপর তারা তাদের পরিবার-পরিজন এবং যারা তাদের অনুসরণ করে, তাদের সাথে নিয়ে যাবে। অথচ মদীনা তাদের জন্য উত্তম ছিল, যদি তারা জানত।
মুখতাসার সহীহ মুসলিম (785)