765 - عَنْ بْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ وَهُوَ في مُعَرَّسِهِ(3) مِنْ ذِي الْحُلَيْفَةِ في بَطْنِ الْوَادِي فَقِيلَ إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ قَالَ مُوسَى وَقَدْ أَنَاخَ بِنَا سَالِمٌ بِالْمُنَاخِ مِنْ الْمَسْجِدِ الَّذِي كَانَ عَبْدُ اللهِ يُنِيخُ بِهِ يَتَحَرَّى مُعَرَّسَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ أَسْفَلُ مِنْ الْمَسْجِدِ الَّذِي بِبَطْنِ الْوَادِي بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ وَسَطًا مِنْ ذَلِكَ. (م 4/ 106)
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তখন (ফেরেশতা) আগমন করলেন যখন তিনি যুল-হুলাইফার উপত্যকার তলদেশে অবস্থিত তাঁর বিশ্রামস্থলে অবস্থান করছিলেন। তখন তাঁকে বলা হলো: আপনি এক বরকতময় উপত্যকায় আছেন। (বর্ণনাকারী) মূসা বলেন, সালিম আমাদেরকে সেই মসজিদের কাছে উট বসালেন যেখানে আব্দুল্লাহ (ইবনু উমার) তাঁর উট বসাতেন, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বিশ্রামস্থলটি খুঁজে বের করার চেষ্টা করতেন। আর সেটি হলো উপত্যকার তলদেশে অবস্থিত মসজিদটির চেয়ে নিচে, মসজিদ ও কিবলার মধ্যবর্তী স্থানে।

মুখতাসার সহীহ মুসলিম (765)