755 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ إِلَّا أَنَّهُ خُفِّفَ عَنْ الْمَرْأَةِ الْحَائِضِ. (م 4/ 93)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, লোকদেরকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছিল যে (মক্কা থেকে বিদায়ের সময়) তাদের সর্বশেষ কাজ যেন বাইতুল্লাহর (তাওয়াফ) হয়। তবে ঋতুবতী মহিলাদের জন্য এই নির্দেশ শিথিল করা হয়েছে।
মুখতাসার সহীহ মুসলিম (755)