743 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ النبي صلى الله عليه وسلم أَفَاضَ يَوْمَ النَّحْرِ ثُمَّ رَجَعَ فَصَلَّى الظُّهْرَ بِمِنًى. قَالَ نَافِعٌ فَكَانَ ابْنُ عُمَرَ يُفِيضُ يَوْمَ النَّحْرِ ثُمَّ يَرْجِعُ فَيُصَلِّي الظُّهْرَ بِمِنًى وَيَذْكُرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَعَلَهُ. (م 4/ 84)
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কুরবানীর দিন (মক্কা থেকে) তাওয়াফে ইফাদা সম্পন্ন করলেন। অতঃপর তিনি ফিরে এলেন এবং মিনায় যুহরের সালাত আদায় করলেন। নাফি‘ বলেন, ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কুরবানীর দিন তাওয়াফে ইফাদা করতেন, অতঃপর ফিরে এসে মিনায় যুহরের সালাত আদায় করতেন এবং তিনি উল্লেখ করতেন যে, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরূপ করেছেন।

মুখতাসার সহীহ মুসলিম (743)