721 - عَنْ عَطَاءٍ عن ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْدَفَ الْفَضْلَ مِنْ جَمْعٍ قَالَ فَأَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ أَنَّ الْفَضْلَ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ. (م 4/ 71)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুযদালিফা (জম') থেকে ফযলকে (তাঁর সওয়ারীর) পিছনে আরোহন করিয়েছিলেন। ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাকে জানান যে, ফযল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁকে জানিয়েছেন যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ করা পর্যন্ত ক্রমাগত তালবিয়া পাঠ করছিলেন।

মুখতাসার সহীহ মুসলিম (721)