72 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ الْإِسْلَامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ غَرِيبًا كَمَا بَدَأَ وَهُوَ يَأْرِزُ(3) بَيْنَ الْمَسْجِدَيْنِ كَمَا تَأْرِزُ الْحَيَّةُ فِي جُحْرِهَا. (م 1/ 90)
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: নিশ্চয় ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল এবং যেমনভাবে শুরু হয়েছিল, ঠিক তেমনই তা আবার অপরিচিত হয়ে যাবে। আর তা (ইসলাম) এই দুই মসজিদের (মক্কা ও মদীনার) মধ্যে গুটিয়ে যাবে, যেমন সাপ তার গর্তের মধ্যে গুটিয়ে যায়।
মুখতাসার সহীহ মুসলিম (72)