71 - عَنْ حُذَيْفَةَ رضي الله عنه قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَحْصُوا لِي كَمْ يَلْفِظُ الْإِسْلَامَ(2) قَالَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَتَخَافُ عَلَيْنَا وَنَحْنُ مَا بَيْنَ السِّتِّ مِائَةٍ إِلَى السَّبْعِ مِائَةٍ قَالَ إِنَّكُمْ لَا تَدْرُونَ لَعَلَّكُمْ أَنْ تُبْتَلَوْا قَالَ فَابْتُلِيَنَا حَتَّى جَعَلَ الرَّجُلُ مِنَّا لَا يُصَلِّي إِلَّا سِرًّا. (م 1/ 91)
হুযাইফা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে ছিলাম। তিনি বললেন, যারা ইসলামের ঘোষণা দেয়, তাদের সংখ্যা আমার জন্য গণনা করো। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি আমাদের নিয়ে ভয় পাচ্ছেন, অথচ আমরা ছয়শত থেকে সাতশত লোকের মধ্যে? তিনি বললেন, তোমরা জানো না। সম্ভবত তোমাদেরকে পরীক্ষা করা হবে। (হুযাইফা বলেন,) অতঃপর আমরা এমনভাবে পরীক্ষিত হলাম যে, আমাদের মধ্যকার লোকেরা গোপনে ছাড়া সালাত (নামাজ) আদায় করতে পারত না।
মুখতাসার সহীহ মুসলিম (71)