711 - عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رضي الله عنه قَالَ أَضْلَلْتُ بَعِيرًا لِي فَذَهَبْتُ أَطْلُبُهُ يَوْمَ عَرَفَةَ

فَرَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَاقِفًا مَعَ النَّاسِ بِعَرَفَةَ فَقُلْتُ وَاللهِ إِنَّ هَذَا لَمِنْ الْحُمْسِ فَمَا شَأْنُهُ هَهُنَا وَكَانَتْ قُرَيْشٌ تُعَدُّ مِنْ الْحُمْسِ. (م 4/ 44)
জুবাইর ইবনু মুত'ইম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, আমার একটি উট হারিয়ে গিয়েছিল। আমি আরাফার দিনে সেটিকে খুঁজতে বের হলাম। তখন আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে আরাফাতে লোকদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি বললাম, আল্লাহর কসম! ইনি তো 'আল-হুমস'-দের অন্তর্ভুক্ত, তাহলে এখানে তাঁর কী কাজ? (উল্লেখ্য,) কুরাইশদেরকে 'আল-হুমস'-দের অন্তর্ভুক্ত মনে করা হতো।

মুখতাসার সহীহ মুসলিম (711)