681 - عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ قَدِمَ زَيْدُ بْنُ أَرْقَمَ فَقَالَ لَهُ عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ يَسْتَذْكِرُهُ كَيْفَ أَخْبَرْتَنِي عَنْ لَحْمِ صَيْدٍ أُهْدِيَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ حَرَامٌ قَالَ قَالَ أُهْدِيَ لَهُ عُضْوٌ مِنْ لَحْمِ صَيْدٍ فَرَدَّهُ فَقَالَ إِنَّا لَا نَأْكُلُهُ إِنَّا حُرُمٌ. (م 4/ 14)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, যায়দ ইবনু আরকাম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আগমন করলেন। তখন আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললেন: আপনি আমাকে কীভাবে জানিয়েছিলেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট শিকার করা গোশত হাদিয়া হিসেবে এসেছিল, যখন তিনি ইহরাম অবস্থায় ছিলেন? তিনি বললেন, তাঁর নিকট শিকার করা গোশতের একটি অংশ হাদিয়া হিসেবে পেশ করা হয়েছিল, তখন তিনি সেটি ফিরিয়ে দেন এবং বলেন: "আমরা তা খাই না, নিশ্চয়ই আমরা ইহরাম অবস্থায় আছি।"
মুখতাসার সহীহ মুসলিম (681)