676 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ ضُبَاعَةَ بِنْتَ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ أَتَت رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي امْرَأَةٌ ثَقِيلَةٌ وَإِنِّي أُرِيدُ الْحَجَّ فَمَا تَأْمُرُنِي قَالَ أَهِلِّي بِالْحَجِّ وَاشْتَرِطِي أَنَّ مَحِلِّي حَيْثُ تَحْبِسُنِي قَالَ فَأَدْرَكَتْ(4). (م 4/ 26)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, দুবা'আ বিনতুয যুবায়র ইবনু আব্দুল মুত্তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এলেন। তিনি বললেন, আমি একজন ভারাক্রান্ত/অসুস্থ নারী এবং আমি হজ্ব করতে চাই। আপনি আমাকে কী আদেশ করেন? তিনি বললেন, তুমি হজ্বের ইহরাম করো এবং এই শর্ত আরোপ করো যে, যেখানে তুমি বাধাগ্রস্ত হবে, সেখানেই আমি হালাল হয়ে যাবো। (রাবী) বলেন, অতঃপর তিনি (সে অনুযায়ী) কাজ করলেন।

মুখতাসার সহীহ মুসলিম (676)