65 - عن عبد الله بن مسعود رضي الله عنه قَالَ قَالَ أُنَاسٌ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ قَالَ أَمَّا مَنْ أَحْسَنَ مِنْكُمْ فِي الْإِسْلَامِ فَلَا يُؤَاخَذُ بِهَا وَمَنْ أَسَاءَ أُخِذَ بِعَمَلِهِ فِي الْجَاهِلِيَّةِ وَالْإِسْلَامِ. (م 1/ 77)
আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল! জাহিলিয়্যাতের (অন্ধকার যুগের) কৃতকর্মের জন্য কি আমরা পাকড়াও হব? তিনি বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইসলামের মধ্যে উত্তম আমল করবে, তাকে সেই (জাহিলিয়্যাতের) কাজের জন্য পাকড়াও করা হবে না। আর যে ব্যক্তি মন্দ আমল করবে, তাকে তার জাহিলিয়্যাত ও ইসলাম উভয় যুগের (মন্দ) কাজের জন্য পাকড়াও করা হবে।

মুখতাসার সহীহ মুসলিম (65)