596 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ سَافَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم في رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ(1) ثُمَّ دَعَا بِإِنَاءٍ فِيهِ شَرَابٌ فَشَرِبَهُ نَهَارًا لِيَرَاهُ النَّاسُ ثُمَّ أَفْطَرَ حَتَّى دَخَلَ مَكَّةَ قَالَ ابْنُ عَبَّاسٍ فَصَامَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأَفْطَرَ فَمَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أَفْطَرَ. (م 3/ 141)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রমযান মাসে সফরে বের হলেন এবং ‘উসফান’ নামক স্থানে পৌঁছা পর্যন্ত রোযা রাখলেন। এরপর তিনি একটি পানপাত্র চাইলেন, যাতে পানীয় ছিল। তিনি তা দিনের বেলায় পান করলেন, যাতে লোকেরা তাঁকে দেখতে পায়। অতঃপর তিনি মক্কায় প্রবেশ করা পর্যন্ত রোযা ভঙ্গ করলেন। ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, অতএব রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রোযা রাখলেন এবং রোযা ভাঙলেন (ইফতার করলেন)। সুতরাং যার ইচ্ছা সে রোযা রাখবে এবং যার ইচ্ছা সে রোযা ভেঙে ফেলবে।

মুখতাসার সহীহ মুসলিম (596)