591 - عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ وَيُبَاشِرُ(4) وَهُوَ صَائِمٌ وَلَكِنَّهُ أَمْلَكُكُمْ لِإِرْبِهِ(5). (م 3/ 135)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রোযা রাখা অবস্থায় চুম্বন করতেন এবং রোযা রাখা অবস্থায় (স্ত্রীকে) স্পর্শ করতেন (বা আলিঙ্গন করতেন)। তবে তিনি ছিলেন তোমাদের মধ্যে তাঁর কামনাকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণকারী।
মুখতাসার সহীহ মুসলিম (591)