496 - عَنْ بُرَيْدَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم كنت نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ وَنَهَيْتُكُمْ عَنْ النَّبِيذِ إِلَّا في سِقَاءٍ فَاشْرَبُوا في الْأَسْقِيَةِ كُلِّهَا وَلَا تَشْرَبُوا مُسْكِرًا. (م 3/ 65)
বুরাইদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা যিয়ারত করো। আমি তোমাদেরকে তিন দিনের অধিক কুরবানীর গোশত জমা করে রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমরা যত দিন ইচ্ছা তা জমা রাখো। আর আমি তোমাদেরকে চামড়ার পাত্র ছাড়া অন্য কোনো পাত্রে নাবীয তৈরি করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা সব ধরনের পাত্রেই পান করো। তবে তোমরা কোনো নেশাকর জিনিস পান করো না।

মুখতাসার সহীহ মুসলিম (496)