470 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَسْرِعُوا بِالْجَنَازَةِ فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ لَعَلَّهُ قَالَ تُقَدِّمُونَهَا عَلَيْهِ وَإِنْ تَكُنْ غَيْرَ ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ. (م 3/ 50)
আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা জানাযা নিয়ে দ্রুত চলো। কেননা যদি সে (মৃত ব্যক্তি) নেককার হয়, তবে তা কল্যাণকর। সম্ভবত তিনি বলেছেন: তোমরা তাকে তার কল্যাণের দিকে এগিয়ে দিচ্ছো। আর যদি সে এর ব্যতিক্রম হয়, তবে তা অমঙ্গল, যাকে তোমরা তোমাদের ঘাড় থেকে নামিয়ে দিচ্ছো।
মুখতাসার সহীহ মুসলিম (470)