418 - عَنْ جَابِرٍ بن عبد الله رضي الله عنهما قَالَ جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَاعِدٌ عَلَى الْمِنْبَرِ فَقَعَدَ سُلَيْكٌ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَرَكَعْتَ رَكْعَتَيْنِ قَالَ لَا قَالَ قُمْ فَارْكَعْهُمَا. (م 3/ 14)
জাবির ইবনে আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, জুমু'আর দিন সুলাইক আল-গাতফানি এলেন, তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মিম্বরে বসা ছিলেন। সুলাইক সালাত আদায়ের আগেই বসে পড়লেন। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে জিজ্ঞেস করলেন, "তুমি কি দুই রাকআত (সালাত) আদায় করেছ?" তিনি বললেন, "না।" তিনি (নবী) বললেন, "ওঠো এবং ঐ দুই রাকআত আদায় করো।"
মুখতাসার সহীহ মুসলিম (418)