417 - عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رضي الله عنه قَالَ كُنْتُ أُصَلِّي مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَكَانَتْ صَلَاتُهُ قَصْدًا وَخُطْبَتُهُ قَصْدًا(2). (م 3/ 11)
জাবির ইবনু সামুরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে সালাত আদায় করতাম। তখন তাঁর সালাত ছিল মধ্যম ধরনের এবং তাঁর খুতবাও ছিল মধ্যম ধরনের।

মুখতাসার সহীহ মুসলিম (417)