414 - عَنْ حُصَيْنٍ عَنْ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ قَالَ(1) رَأَى بِشْرَ بْنَ مَرْوَانَ عَلَى الْمِنْبَرِ رَافِعًا يَدَيْهِ فَقَالَ قَبَّحَ اللهُ هَاتَيْنِ الْيَدَيْنِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم مَا يَزِيدُ عَلَى أَنْ يَقُولَ بِيَدِهِ هَكَذَا وَأَشَارَ بِإِصْبَعِهِ الْمُسَبِّحَةِ. (م 3/ 13)
উমারা ইবনে রুওয়াইবাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, তিনি বিশর ইবনে মারওয়ানকে মিম্বারের উপর হাত দুটি তুলে রাখতে দেখলেন। অতঃপর তিনি বললেন, আল্লাহ তাআলা এই হাত দুটিকে ধ্বংস করুন। আমি তো রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি, তিনি এর চেয়ে বেশি কিছু করতেন না, বরং নিজের হাত দ্বারা এভাবে বলতেন। আর তিনি (বর্ণনাকারী) তাঁর শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন।
মুখতাসার সহীহ মুসলিম (414)