413 - عَنْ أُمِّ هِشَامٍ بِنْتِ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ قَالَتْ لَقَدْ كَانَ تَنُّورُنَا وَتَنُّورُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَاحِدًا سَنَتَيْنِ أَوْ سَنَةً وَبَعْضَ سَنَةٍ وَمَا أَخَذْتُ (ق وَالْقُرْآنِ الْمَجِيدِ) إِلَّا عَنْ لِسَانِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَقْرَؤُهَا كُلَّ يَوْمِ جُمُعَةٍ عَلَى الْمِنْبَرِ إِذَا خَطَبَ النَّاسَ. (م 3/ 13)
উম্মে হিশাম বিনতে হারিসাহ ইবনুন নু'মান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আমাদের রুটি তৈরির চুলা এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর রুটি তৈরির চুলা দুই বছর অথবা এক বছর ও কিছু মাস একসাথেই ছিল। আর আমি 'ক্বাফ ওয়াল কুরআনিল মাজীদ' (সূরা ক্বাফ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মুখ থেকেই শিখেছি, কারণ তিনি প্রতি জুম'আর দিন মিম্বরে দাঁড়িয়ে যখন মানুষকে ভাষণ দিতেন, তখন তিনি তা তিলাওয়াত করতেন।
মুখতাসার সহীহ মুসলিম (413)