334 - عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رضي الله عنه قَالَ كُنَّا نَتَكَلَّمُ في الصَّلَاةِ يُكَلِّمُ الرَّجُلُ صَاحِبَهُ وَهُوَ إِلَى جَنْبِهِ في الصَّلَاةِ حَتَّى نَزَلَتْ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ فَأُمِرْنَا بِالسُّكُوتِ وَنُهِينَا عَنْ الْكَلَامِ. (م 2/ 71)
যায়িদ ইবনু আরকাম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সালাতের মধ্যে কথা বলতাম। সালাত আদায়কারী ব্যক্তি তার পাশের সঙ্গীর সাথে কথা বলত। অতঃপর যখন [কুরআনের এ আয়াত] নাযিল হলো: "আর তোমরা আল্লাহর জন্য একান্ত অনুগত হয়ে দাঁড়াও" (সূরাহ আল-বাক্বারা ২:২৩৮), তখন আমাদেরকে নীরব থাকার নির্দেশ দেওয়া হলো এবং (সালাতের মধ্যে) কথা বলতে নিষেধ করা হলো। (সহীহ মুসলিম ২/৭১)
মুখতাসার সহীহ মুসলিম (334)