330 - عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ سُئِلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَيُّ الصَّلَاةِ أَفْضَلُ قَالَ طُولُ الْقُنُوتِ. (م 2/ 175)
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করা হলো, কোন্ সালাত (নামায) সর্বোত্তম? তিনি বললেন, দীর্ঘ কুনূত (দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা) করা।
মুখতাসার সহীহ মুসলিম (330)