272 - عن ابْنَ عُمَرَ رضي الله عنهما قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ لِلصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى تَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ ثُمَّ كَبَّرَ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَإِذَا رَفَعَ مِنْ الرُّكُوعِ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَلَا يَفْعَلُهُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنْ السُّجُودِ. (م 2/ 6)
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাতের জন্য দাঁড়াতেন, তখন তিনি তাঁর দুই হাত কাঁধ বরাবর উঠাতেন, এরপর তাকবীর দিতেন। আর যখন তিনি রুকূ' করতে ইচ্ছা করতেন, তখনও অনুরূপ করতেন। আর যখন রুকূ' থেকে মাথা উঠাতেন, তখনও অনুরূপ করতেন। কিন্তু যখন সিজদা থেকে মাথা উঠাতেন, তখন তা করতেন না।

মুখতাসার সহীহ মুসলিম (272)