224 - عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ أَعْتَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ حَتَّى ذَهَبَ عَامَّةُ اللَّيْلِ وَحَتَّى نَامَ أَهْلُ الْمَسْجِدِ ثُمَّ خَرَجَ فَصَلَّى فَقَالَ إِنَّهُ لَوَقْتُهَا لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي. (م 2/ 116)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক রাতে (ইশার সালাত আদায়ে) এত দেরি করলেন যে, রাতের অধিকাংশই চলে গেল এবং মসজিদের লোকেরা ঘুমিয়ে পড়ল। এরপর তিনি বের হয়ে সালাত আদায় করলেন। অতঃপর তিনি বললেন, নিশ্চয়ই এটাই (ইশার সালাতের) আসল সময়, যদি না আমি আমার উম্মতের উপর কষ্ট দেওয়াকে ভয় করতাম।
মুখতাসার সহীহ মুসলিম (224)