223 - عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْمَغْرِبَ إِذَا غابَتِ الشَّمْسُ وَتَوَارَتْ بِالْحِجَابِ. (م 2/ 115)
সালামাহ ইবনুল আকওয়া' (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাগরিবের সালাত আদায় করতেন যখন সূর্য ডুবে যেত এবং আড়ালে ঢাকা পড়ে যেত।
মুখতাসার সহীহ মুসলিম (223)