211 - عَنْ خَبَّابٍ رضي الله عنه قَالَ أَتَيْنَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَشَكَوْنَا إِلَيْهِ حَرَّ الرَّمْضَاءِ فَلَمْ يُشْكِنَا(1) قَالَ زُهَيْرٌ قُلْتُ لِأَبِي إِسْحَقَ أَفِي الظُّهْرِ قَالَ نَعَمْ قُلْتُ أَفِي تَعْجِيلِهَا قَالَ نَعَمْ. (م 2/ 109)
খাব্বাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলাম এবং আমরা তাঁর কাছে উত্তপ্ত বালু/মাটির কষ্টের অভিযোগ করলাম। কিন্তু তিনি আমাদেরকে (বিলম্বের) সুযোগ দিলেন না। যুহায়র বলেন, আমি আবূ ইসহাককে জিজ্ঞেস করলাম, এটা কি যুহরের সালাত সম্পর্কে ছিল? তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, এটা কি তা (যুহর) তাড়াতাড়ি পড়া সম্পর্কে ছিল? তিনি বললেন, হ্যাঁ।
মুখতাসার সহীহ মুসলিম (211)