1756 - عن عَبْد اللَّهِ بْن عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما قَالَ أَقْبَلَ رَجُلٌ إِلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ وَالْجِهَادِ أَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ عز وجل قَالَ فَهَلْ مِنْ وَالِدَيْكَ أَحَدٌ حَيٌّ قَالَ نَعَمْ بَلْ كِلَاهُمَا قَالَ فَتَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ عز وجل قَالَ نَعَمْ قَالَ فَارْجِعْ إِلَى وَالِدَيْكَ فَأَحْسِنْ صُحْبَتَهُمَا. (م 8/ 3)
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এক ব্যক্তি আসলো। অতঃপর সে বলল, আমি হিজরত ও জিহাদের জন্য আপনার নিকট বাইয়াত গ্রহণ করব, আমি মহান আল্লাহর কাছ থেকে সাওয়াব কামনা করি। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমার পিতা-মাতার মধ্যে কি কেউ জীবিত আছেন? সে বলল, হ্যাঁ, বরং দু'জনই (জীবিত আছেন)। তিনি বললেন, তুমি কি আল্লাহর কাছ থেকে সাওয়াব কামনা করো? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তুমি তোমার পিতা-মাতার কাছে ফিরে যাও এবং তাদের সাথে উত্তম আচরণ করো।

মুখতাসার সহীহ মুসলিম (1756)