1663 - عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيَتَفَقَّدُ يَقُولُ أَيْنَ أَنَا الْيَوْمَ أَيْنَ أَنَا غَدًا اسْتِبْطَاءً لِيَوْمِ عَائِشَةَ قَالَتْ فَلَمَّا كَانَ يَوْمِي قَبَضَهُ اللَّهُ بَيْنَ سَحْرِي(4) وَنَحْرِي. (م 7/ 137)
আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খোঁজ নিতেন, তিনি বলতেন, আজ আমি কোথায় থাকব? আগামীকাল কোথায় কোথায় থাকব? (এভাবে) তিনি আয়শার দিনের জন্য অপেক্ষা করতেন। তিনি বলেন, যখন আমার দিন আসল, তখন আল্লাহ আমার বক্ষ ও কণ্ঠনালীর মধ্যবর্তী স্থানে তাঁকে তুলে নেন (অর্থাৎ তাঁর মৃত্যু হয়)।

মুখতাসার সহীহ মুসলিম (1663)