1639 - عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رضي الله عنه قَالَ خَلَّفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فِي غَزْوَةِ تَبُوكَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تُخَلِّفُنِي فِي النِّسَاءِ وَالصِّبْيَانِ فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى غَيْرَ أَنَّهُ لَا نَبِيَّ بَعْدِي. (م 7/ 120)
সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাবুক যুদ্ধের সময় আলী ইবনু আবী তালিবকে (মদীনায়) রেখে যান। তখন (আলী) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি আমাকে নারী ও শিশুদের মাঝে রেখে যাচ্ছেন? তিনি (নবী) বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে, আমার কাছে তোমার মর্যাদা মূসা (আঃ)-এর কাছে হারুন (আঃ)-এর মর্যাদার মতো হবে? তবে (মনে রেখো) আমার পরে কোনো নবী নেই।
মুখতাসার সহীহ মুসলিম (1639)