1636 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ بْنُ سَلُولَ جَاءَ ابْنُهُ عَبْدُ اللَّهِ ابْنُ عَبْدِ اللَّهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ أَنْ يُعْطِيَهُ قَمِيصَهُ أَنْ يُكَفِّنَ فِيهِ أَبَاهُ فَأَعْطَاهُ ثُمَّ سَأَلَهُ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيُصَلِّيَ عَلَيْهِ فَقَامَ عُمَرُ رضي الله عنه فَأَخَذَ بِثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَتُصَلِّي عَلَيْهِ وَقَدْ نَهَاكَ اللَّهُ أَنْ تُصَلِّيَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّمَا خَيَّرَنِي اللَّهُ فَقَالَ (اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ) وَسَأَزِيدُ عَلَى سَبْعِينَ قَالَ إِنَّهُ مُنَافِقٌ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنْزَلَ اللَّهُ عز وجل (وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ). (م 7/ 116)
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সালূল মারা গেল, তখন তার পুত্র আব্দুল্লাহ ইবনু আব্দুল্লাহ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আগমন করলেন এবং তাকে অনুরোধ করলেন যেন তিনি তার পিতার কাফনের জন্য তাঁর (রাসূলের) জামাটি দেন। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তা দিলেন। এরপর তিনি তাঁকে তার পিতার জানাযার সালাত আদায় করার জন্য অনুরোধ করলেন। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার উপর সালাত আদায় করার জন্য দাঁড়ালেন। এই দেখে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) দাঁড়ালেন এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাপড় ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ! আপনি কি তার উপর সালাত আদায় করবেন, অথচ আল্লাহ আপনাকে তার উপর সালাত আদায় করতে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আল্লাহ তো আমাকে এখতিয়ার দিয়েছেন। তিনি বলেছেন: “(হে রাসূল!) আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করুন। আপনি যদি সত্তর বারও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবুও আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না।” (সূরা তাওবা ৯: ৮০)। আর আমি সত্তর বারের চেয়েও বেশি ক্ষমা প্রার্থনা করব। (উমর রাঃ) বললেন, সে তো মুনাফিক! অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার উপর সালাত আদায় করলেন। এরপর মহান আল্লাহ নাযিল করলেন: “তাদের মধ্যে যে-ই মারা যাক না কেন, আপনি কখনো তার উপর (জানাযার) সালাত আদায় করবেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না।” (সূরা তাওবা ৯: ৮৪)।

মুখতাসার সহীহ মুসলিম (1636)