1635 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ قَالَ عُمَرُ رضي الله عنه وَافَقْتُ رَبِّي عز وجل فِي ثَلَاثٍ فِي مَقَامِ إِبْرَاهِيمَ وَفِي الْحِجَابِ وَفِي أُسَارَى بَدْرٍ. (م 7/ 116)
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি (উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)) বললেন, আমি আমার মহামহিম প্রতিপালকের সাথে তিনটি বিষয়ে একমত হয়েছিলাম: মাকামে ইবরাহীম সম্পর্কিত বিষয়ে, পর্দার (বিধান সম্পর্কিত) বিষয়ে এবং বদরের যুদ্ধবন্দীদের (সম্পর্কিত) বিষয়ে।

মুখতাসার সহীহ মুসলিম (1635)