1603 - عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قال: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بيَدِهِ(4)

لَيَأْتِيَنَّ عَلَى أَحَدِكُمْ يَوْمٌ وَلَا يَرَانِي ثُمَّ لَأَنْ يَرَانِي أَحَبُّ إِلَيْهِ مَنْ أَهْلِهِ وَمَالِهِ مَعَهُمْ قَالَ أَبُو إِسْحَقَ (يعني إبراهيم(1) بن سفيان) الْمَعْنَى فِيهِ عِنْدِي لَأَنْ يَرَانِي مَعَهُمْ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَهْلِهِ وَمَالِهِ ثم لا يراني(2)، وَهُوَ عِنْدِي مُقَدَّمٌ مُؤَخَّرٌ. (م 7/ 96)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: শপথ সেই সত্তার, যার হাতে মুহাম্মাদের প্রাণ! তোমাদের কারো কারো উপর এমন দিন আসবে যখন সে আমাকে দেখবে না। তখন আমাকে দেখা তার কাছে তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ থাকার চেয়েও অধিক প্রিয় হবে। আবূ ইসহাক (অর্থাৎ ইবরাহীম ইবনু সুফইয়ান) বলেন, আমার কাছে এর অর্থ হলো— ঐ সময় আমাকে দেখা তার কাছে তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ থাকার চেয়েও অধিক প্রিয় হবে, যখন সে আমাকে দেখবে না। আর আমার মতে, এখানে শব্দগুলির অগ্র-পশ্চাৎ হয়েছে।

মুখতাসার সহীহ মুসলিম (1603)