1560 - عن السَّائِب بْن يَزِيد رضي الله عنه قال ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي بِالْبَرَكَةِ ثُمَّ تَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى خَاتَمِهِ بَيْنَ كَتِفَيْهِ مِثْلَ زِرِّ الْحَجَلَةِ(8). (م 7/ 86)
সায়িব ইবনু ইয়াযিদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার খালা আমাকে নিয়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট গেলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার ভাগ্নে অসুস্থ। তখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দু‘আ করলেন। অতঃপর তিনি ওযু করলেন, আর আমি তাঁর ওযুর অবশিষ্ট পানি পান করলাম। এরপর আমি তাঁর পেছনে দাঁড়ালাম এবং তাঁর দুই কাঁধের মাঝখানে (নবুয়তের) মোহর দেখলাম, যা ছিল ডিম্বাকৃতির বোতামের মতো।
মুখতাসার সহীহ মুসলিম (1560)