1552 - عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَلَا إِنِّي فَرَطٌ لَكُمْ عَلَى الْحَوْضِ وَإِنَّ بُعْدَ مَا بَيْنَ طَرَفَيْهِ كَمَا بَيْنَ صَنْعَاءَ وَأَيْلَةَ(1) كَأَنَّ الْأَبَارِيقَ فِيهِ النُّجُومُ. (م 7/ 71)
জাবির ইবনু সামুরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "জেনে রাখো! আমি তোমাদের জন্য হাউযের (হাউযে কাওসার) কাছে অগ্রগামী হয়ে থাকব। আর নিশ্চয়ই এর দুই প্রান্তের দূরত্ব সান'আ এবং আয়লা-এর মধ্যবর্তী দূরত্বের ন্যায়। তাতে (হাউযে) বিদ্যমান পানপাত্রগুলো তারকারাজির মতো।"
মুখতাসার সহীহ মুসলিম (1552)