1545 - عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ رَخَّصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي أَمْرٍ فَتَنَزَّهَ عَنْهُ نَاسٌ مِنْ النَّاسِ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَغَضِبَ حَتَّى بَانَ الْغَضَبُ فِي وَجْهِهِ ثُمَّ قَالَ مَا بَالُ أَقْوَامٍ يَرْغَبُونَ عَمَّا رُخِّصَ لِي فِيهِ فَوَاللَّهِ لَأَنَا أَعْلَمُهُمْ بِاللَّهِ وَأَشَدُّهُمْ لَهُ خَشْيَةً. (م 7/ 90)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোনো এক বিষয়ে সহজতা বা অনুমতি দিলেন, কিন্তু কিছু লোক তা থেকে বিরত থাকল। যখন এ খবর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পৌঁছাল, তখন তিনি এমন রাগান্বিত হলেন যে তাঁর চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। অতঃপর তিনি বললেন, এমন কতিপয় লোকের কী হলো যে, তারা সে বিষয় থেকে বিমুখ হচ্ছে, যার অনুমতি আমাকে দেওয়া হয়েছে? আল্লাহর কসম! আমিই তাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি অবগত এবং আমিই তাদের মধ্যে তাঁকে সবচেয়ে বেশি ভয় করি।
মুখতাসার সহীহ মুসলিম (1545)