1539 - عَنْ أَنَسٍ بن مالك رضي الله عنه أَنَّ أَهْلَ مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرِيَهُمْ آيَةً فَأَرَاهُمْ انْشِقَاقَ الْقَمَرِ مَرَّتَيْنِ. (م 8/ 133)
আনাস ইবনে মালেক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, মক্কার লোকেরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কোনো নিদর্শন দেখানোর জন্য অনুরোধ করলে, তিনি তাদেরকে দু'বার চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখালেন।

মুখতাসার সহীহ মুসলিম (1539)