1476 - عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْكَمْأَةُ مِنْ الْمَنِّ الَّذِي أَنْزَلَ اللَّهُ عز وجل عَلَى مُوسَى وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ. (م 6/ 124)
সাঈদ ইবনে যায়েদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আল-কামআহ (এক প্রকারের খাদ্য ছত্রাক বা মাশরুম) হলো সেই মান্না-এর অন্তর্ভুক্ত, যা আল্লাহ তা‘আলা মূসা (আঃ)-এর উপর নাযিল করেছিলেন। আর এর পানি চোখের জন্য আরোগ্য।

মুখতাসার সহীহ মুসলিম (1476)