146 - عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رضي الله عنه أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَأَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ قَالَ إِنْ شِئْتَ فَتَوَضَّأْ وَإِنْ شِئْتَ فَلَا تَوَضَّأْ قَالَ أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ قَالَ نَعَمْ فَتَوَضَّأْ مِنْ لُحُومِ الْإِبِلِ قَالَ أُصَلِّي في مَرَابِضِ الْغَنَمِ قَالَ نَعَمْ قَالَ أُصَلِّي في مَبَارِكِ الْإِبِلِ قَالَ لَا. (م 1/ 189)
জাবির ইবনে সামুরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করল, আমি কি ছাগলের মাংস খেলে উযূ করব? তিনি বললেন, তুমি চাইলে উযূ করতে পারো, আর না চাইলে উযূ নাও করতে পারো। লোকটি বলল, আমি কি উটের মাংস খেলে উযূ করব? তিনি বললেন, হ্যাঁ, উটের মাংস খেলে তুমি উযূ করবে। লোকটি বলল, আমি কি ছাগলের খোঁয়াড়ে সালাত আদায় করব? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, আমি কি উটের আস্তাবলে সালাত আদায় করব? তিনি বললেন, না।

মুখতাসার সহীহ মুসলিম (146)