1459 - عن خَوْلَةَ بِنْت حَكِيمٍ السُّلَمِيَّةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ نَزَلَ مَنْزِلًا ثُمَّ قَالَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ يَضُرَّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْ مَنْزِلِهِ ذَلِكَ. (م 8/ 76)
খাওলা বিনত হাকীম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, "যে ব্যক্তি কোনো স্থানে (অবস্থানের উদ্দেশ্যে) নামল, অতঃপর বলল: 'আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব' (আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালেমা সমূহের মাধ্যমে তাঁর সৃষ্টিকুলের অনিষ্ট থেকে আশ্রয় চাই), সে স্থানটি থেকে প্রস্থান না করা পর্যন্ত কোনো কিছুই তাকে ক্ষতি করবে না।"
মুখতাসার সহীহ মুসলিম (1459)