144 - عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ كُنْتُ رَجُلًا مَذَّاءً وَكُنْتُ أَسْتَحْيِي أَنْ أَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم لِمَكَانِ ابْنَتِهِ فَأَمَرْتُ الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ فَسَأَلَهُ فَقَالَ يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ. (م 1/ 169)
আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছিলাম একজন অধিক মযী নির্গমনশীল ব্যক্তি। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কন্যার (ফাতেমার) অবস্থানের কারণে তাঁকে (এ বিষয়ে) জিজ্ঞাসা করতে আমি লজ্জা বোধ করতাম। তাই আমি মিকদাদ ইবনুুল আসওয়াদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে নির্দেশ দিলাম যেন তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করেন। অতঃপর তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, সে যেন তার লজ্জাস্থান ধৌত করে এবং ওযু করে।
মুখতাসার সহীহ মুসলিম (144)