1428 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا يُقِيمُ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَقْعَدِهِ ثُمَّ يَجْلِسُ فِيهِ وَلَكِنْ تَفَسَّحُوا وَتَوَسَّعُوا. (وفي رواية:) قُلْتُ فِي يَوْمِ الْجُمُعَةِ قَالَ `فِي يَوْمِ الْجُمُعَةِ وَغَيْرِهَا`. وكان ابن عمر إذا قام له رجل عن مجلسه لم يجلس فيه(1). (م 7/ 10)
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নাবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: কোনো ব্যক্তি যেন অন্য কোনো ব্যক্তিকে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে নিজে সেখানে বসে না পড়ে। বরং তোমরা একে অপরের জন্য জায়গা করে দাও এবং প্রশস্ত হও। (অন্য বর্ণনায় এসেছে:) আমি বললাম, ‘(এটা কি) জুমু‘আর দিনের জন্য?’ তিনি বললেন, ‘জুমু‘আর দিন এবং অন্য দিনের জন্যও (এ আদেশ)।’ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিয়ম ছিল, যখন কোনো ব্যক্তি তার জন্য তার আসন থেকে উঠে দাঁড়াত, তখন তিনি সেখানে বসতেন না।
মুখতাসার সহীহ মুসলিম (1428)