1427 - عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ نَفَرٌ ثَلَاثَةٌ فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ قَالَ فَوَقَفَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا وَأَمَّا الْآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَلَا أُخْبِرُكُمْ عَنْ النَّفَرِ الثَّلَاثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ فَآوَاهُ اللَّهُ وَأَمَّا الْآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ وَأَمَّا الْآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ. (م 7/ 9)
আবূ ওয়াকিদ আল-লায়সী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মসজিদে বসেছিলেন এবং লোকেরা তাঁর সাথে ছিল, এমন সময় তিনজন লোক আগমন করল। তাদের মধ্যে দুজন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দিকে এগিয়ে আসলেন এবং একজন চলে গেল। বর্ণনাকারী বলেন, তারা দুজন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট দাঁড়ালেন। তাদের একজন মজলিসের মধ্যে একটি ফাঁকা স্থান দেখে সেখানে বসে পড়ল। আর অপরজন তাদের পিছনে বসল। আর তৃতীয়জন মুখ ফিরিয়ে চলে গেল। যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) (আলোচনা) শেষ করলেন, তখন তিনি বললেন, আমি কি তোমাদের সেই তিনজন লোক সম্পর্কে বলব না? তাদের একজন আল্লাহ্র দিকে আশ্রয় চাইল, তাই আল্লাহ্ তাকে আশ্রয় দিলেন। আর অপরজন লজ্জা করল, তাই আল্লাহ্ও তার প্রতি লজ্জা করলেন (অর্থাৎ তাকে রহমত করলেন)। আর অপরজন মুখ ফিরিয়ে নিল, তাই আল্লাহ্ও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন।
মুখতাসার সহীহ মুসলিম (1427)