1402 - عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ رضي الله عنه قَالَ لَمَّا قَدِمْتُ نَجْرَانَ سَأَلُونِي فَقَالُوا إِنَّكُمْ تَقْرَءُونَ يَا أُخْتَ هَارُونَ وَمُوسَى قَبْلَ عِيسَى بِكَذَا وَكَذَا فَلَمَّا قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنَّهُمْ كَانُوا يُسَمُّونَ بِأَنْبِيَائِهِمْ وَالصَّالِحِينَ قَبْلَهُمْ. (م 6/ 171)
মুগীরাহ ইবনু শু'বাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমি নাজ্রানে পৌঁছলাম, তখন তারা আমাকে জিজ্ঞেস করল। তারা বলল, আপনারা তো পাঠ করেন, 'হে হারূনের বোন'। অথচ মূসা (আঃ) তো ঈসা (আঃ)-এর বহু আগে ছিলেন। যখন আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলাম, তখন আমি তাঁকে এ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তারা তাদের পূর্ববর্তী নবী ও নেককার লোকেদের নামে নামকরণ করত।
মুখতাসার সহীহ মুসলিম (1402)