1396 - عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ نَادَى رَجُلٌ رَجُلًا بِالْبَقِيعِ يَا أَبَا الْقَاسِمِ فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمْ أَعْنِكَ إِنَّمَا دَعَوْتُ فُلَانًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَسَمَّوْا بِاسْمِي وَلَا تَكَنَّوْا بِكُنْيَتِي. (م 6/ 169)
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বাকী’ নামক স্থানে অন্য এক ব্যক্তিকে ‘ইয়া আবুল কাসিম’ বলে ডাকল। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার দিকে ফিরলেন। লোকটি বলল, হে আল্লাহর রাসূল! আমি আপনাকে উদ্দেশ্য করিনি; আমি তো অমুককে ডেকেছিলাম। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার কুনিয়াত (আবুল কাসিম) ব্যবহার করো না।
মুখতাসার সহীহ মুসলিম (1396)