1387 - عَنْ أَسْمَاءَ رضي الله عنها جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ لِي ضَرَّةً فَهَلْ عَلَيَّ جُنَاحٌ أَنْ أَتَشَبَّعَ مِنْ مَالِ زَوْجِي بِمَا لَمْ يُعْطِنِي(2) فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلَابِسِ ثَوْبَيْ زُورٍ(3). (م 6/ 169)
আসমা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক মহিলা নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেন, আমার একজন সতীন আছে। সে যা আমাকে দেয়নি, আমি যদি তার (স্বামীর) সম্পদ থেকে (তা পেয়েছি বলে) তৃপ্ত হওয়ার ভান করি, তাতে কি আমার কোনো গুনাহ হবে? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: যে ব্যক্তিকে কিছু দেওয়া হয়নি, অথচ সে তা পাওয়ার তৃপ্তির ভান করে, সে মিথ্যার দুই জোড়া কাপড় পরিধানকারীর ন্যায়।
মুখতাসার সহীহ মুসলিম (1387)