1385 - عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ رضي الله عنهم عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ وَتَنَاوَلَ قُصَّةً(3) مِنْ شَعَرٍ كَانَتْ فِي يَدِ حَرَسِيٍّ(4) يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ. (م 6/ 168)
মু'আবিয়া ইবনু আবী সুফইয়ান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি যে বছর হজ্জ করেন, তখন তিনি মিম্বারে দাঁড়িয়ে একজন প্রহরীর হাতে থাকা এক গোছা চুল (পরচুলা) নিয়ে নিলেন এবং বললেন: হে মদীনার অধিবাসীগণ! তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে এ ধরনের (পরচুলার) কাজ থেকে নিষেধ করতে শুনেছি। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরও বলেছেন: বানী ইসরাইল (জাতি) ধ্বংস হয়েছিল যখন তাদের নারীরা এগুলো ব্যবহার করা শুরু করেছিল।
মুখতাসার সহীহ মুসলিম (1385)