138 - عن الْمُغِيرَةِ بن شُعبةَ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ في مَسِيرٍ فَقَالَ لِي أَمَعَكَ مَاءٌ قُلْتُ نَعَمْ فَنَزَلَ عَنْ رَاحِلَتِهِ فَمَشَى حَتَّى تَوَارَى في سَوَادِ اللَّيْلِ ثُمَّ جَاءَ فَأَفْرَغْتُ عَلَيْهِ مِنْ الْإِدَاوَةِ فَغَسَلَ وَجْهَهُ وَعَلَيْهِ جُبَّةٌ مِنْ صُوفٍ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يُخْرِجَ ذِرَاعَيْهِ مِنْهَا حَتَّى أَخْرَجَهُمَا في
أَسْفَلِ الْجُبَّةِ فَغَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ ثُمَّ أَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ دَعْهُمَا فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ وَمَسَحَ عَلَيْهِمَا. (م 1/ 158)
أَسْفَلِ الْجُبَّةِ فَغَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ ثُمَّ أَهْوَيْتُ لِأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ دَعْهُمَا فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ وَمَسَحَ عَلَيْهِمَا. (م 1/ 158)
মুগীরাহ ইবনু শু'বাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে এক সফরে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ছিলাম। তিনি আমাকে বললেন, তোমার সাথে কি পানি আছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি তাঁর সাওয়ারী থেকে নামলেন এবং হেঁটে গেলেন যতক্ষণ না তিনি রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। এরপর তিনি ফিরে এলেন। আমি চামড়ার পাত্র থেকে তাঁর উপর পানি ঢাললাম। তিনি তাঁর মুখমণ্ডল ধুলেন। তাঁর পরনে একটি পশমের জুব্বা ছিল। (জুব্বার আস্তিন সংকীর্ণ হওয়ায়) তিনি জুব্বার মধ্য দিয়ে হাত বের করতে পারলেন না, তাই তিনি জুব্বার নিচ দিক দিয়ে তাঁর দুই বাহু বের করে ধুলেন এবং মাথা মাসাহ্ করলেন। এরপর আমি তাঁর মোজা দু'টি খুলে নেওয়ার জন্য উদ্যত হলাম। তখন তিনি বললেন, এগুলোকে এভাবেই থাকতে দাও। কারণ আমি পবিত্র অবস্থায় এগুলো পরিধান করেছি। অতঃপর তিনি মোজা দু'টির উপর মাসাহ্ করলেন।
মুখতাসার সহীহ মুসলিম (138)