1299 - عن إِيَاس بْن سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رضي الله عنهما أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّ رَجُلًا أَكَلَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِشِمَالِهِ فَقَالَ كُلْ بِيَمِينِكَ قَالَ لَا أَسْتَطِيعُ قَالَ لَا اسْتَطَعْتَ مَا مَنَعَهُ إِلَّا الْكِبْرُ قَالَ فَمَا رَفَعَهَا إِلَى فِيهِ. (م 6/ 109)
ইয়াস ইবনু সালামা ইবনুল আকওয়া‘ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁর পিতা তাঁকে বর্ণনা করেছেন যে, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট বাম হাতে খাচ্ছিল। তিনি বললেন, "ডান হাতে খাও।" লোকটি বলল, "আমি সক্ষম নই।" তিনি বললেন, "তুমি যেন সক্ষম না হও! অহংকার ব্যতীত তাকে আর কিছুই বারণ করেনি।" বর্ণনাকারী বলেন, এরপর সে আর তার হাত মুখ পর্যন্ত উঠাতে পারেনি।

মুখতাসার সহীহ মুসলিম (1299)